• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মেহরাবুল ইসলাম সৌদিপ কর্তৃক পাবনা থেকে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন
পাবনা জেলার সুজানগর উপজেলাধীন বোয়ালিয়া গ্রামে এডুকেশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইএসডিএফ) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দীপশিখা সাধারণ পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


গত শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব এস. এম. আব্দুল বারেক (এফ রহমান) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসকীনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমুদা সবুজ। মূখ্য আলোচক হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব আবু বকর সিদ্দিক।

আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মোঃ আতাউর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব এ. এফ. এম. মনিরুল ইসলাম তরুন । এছাড়া উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশন আলী মিয়া। উক্ত অনুষ্ঠানে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী, প্রাক্তন ছাত্র – ছাত্রীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

বিডিনিউজ ইউরোপ /১৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ