• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ছে হলিউডের তারকাদের বাড়িঘরও

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ছে হলিউডের তারকাদের বাড়িঘরও।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জে লসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলা কার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতি গ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারও মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারা।বুধবার (৮ জানু য়ারি) সন্ধ্যায় হলিউড হিলসে নতুন করে আগুন লাগে, যা হলিউড বুলেভার্ড থেকে মাত্র কয়েক শ’ মিটা র দূরে অবস্থিত। যেখানে গ্রুম্যানস চাইনিজ থিয়েটা র, ওয়াক অব ফেম ও এল ক্যাপিটান থিয়েটারের মতো দর্শনীয় স্থান আছে। পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকাটির কিছু সড়ক খালি করার নির্দেশ দেয়া হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন।

আগুনে যে সমস্ত তারকাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে অন্যতম প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি নিউজ এ খবর প্রকাশ করেছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের
এক প্রতিবেদনে বলা হয়েছে দাবানলের আগুনে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েক জনের নিহতের খবরও জানা গেছে।

দাবানলের গতি ও ভয়াবহতায় দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন এপিকে বলেন, আমাদের কর্মীরা বিপর্যয় মোকা বিলায় লড়াই করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে পরিস্থিতি সামলাতে লস অ্যাঞ্জেলেসে পর্যাপ্ত ফায়ার কর্মী নেই।

অস্কার বিজয়ী তারকা জেমি লি কার্টিসও দাবানলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে। তবে তাদের বাড়িটা নিরাপদ আছে। কিন্তু অন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। অন্যদিকে, ‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তিনি তার স্ত্রী ও পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মালিবু এলাকার বাড়িটি ছেড়েছেন। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সে রাস্তায়ও আগুন জ্বলছিল।

এলএএফডির মার্গারেট স্টুয়ার্ট বলেন, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা চাই না মানুষ আটকে থাকুক। আমরা চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক। অন্যদিকে, আকস্মিক দাবানলের কারণে হলিউডের রাস্তায় যানজট সৃষ্টি হয়। মানুষের এলাকা ছাড়তে কিছুটা সমস্যা হচ্ছে।

Economist/9January/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ