• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান অপপ্রচার ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : শফিকুল আলম

ইয়াছির আরাফাত খোকন (ফ্রান্স) প্যারিস
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : শফিকুল আলম।ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় ভার্চু য়ালি উপরোক্ত কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি আরও বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকেরা সংযোগ তৈরী করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

শুক্রবার প্যারিসের একটি হলে অনুষ্টিত এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ’র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম।

Economist/11January/ZI/france


আরো বিভন্ন ধরণের নিউজ