• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের শ্রমিক সংকট নিরসনে ৯০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত

জহিরুল ইসলাম ( গ্রিস) এথেন্স
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

গ্রিসের শ্রমিক সংকট নিরসনে ৯০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত।গত ২০২৪ সালের ক্রিসমাসের আগে গ্রিক সরকা রের আন্তঃমন্ত্রণালয়ের যৌথ সভায় শ্রমিক সংকট নিরসনে খুব সহজে শ্রমিক নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে ছে।এ লক্ষ্যে ৮৯,২৯০ জন শ্রমিক গ্রিসে আসার সুযোগ পাবেন। বিগত বছরের তুলনায় এ বছর খুব কম সময়ের মধ্যে আগামী গ্রীষ্মের পূর্বেই শ্রমিক সংকট সমাধানে নীতি মালা প্রণ য়ন করে গেজেট প্রকাশ করেছেন।প্রকাশিতগেজে টে উল্লেখ করেছেন কৃষি, পর্যটন এবং নির্মাণ খাতে শ্রমিক নেওয়া হবে।

এ ক্ষেত্রে মালিক পক্ষের চাহিদা মেটাতে সরকার দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।এই শ্রমিক নেওয়ার জন্য তৃতীয় দেশের নাগরিকদের গ্রিসে আহ্বান জানি য়েছেন। তবে তৃতীয় দেশের মধ্যে বাংলাদেশ ও মিশরের নাম উল্লেখ করা হয়েছে।সরকারের চাহিদা পত্রের মধ্যে রয়েছে অদক্ষ ভূমি শ্রমিক,নির্মাতা, মেশিন অপারেটর, কারখানার কর্মী, সেই সাথে অফিস কর্মচারী সহ বিভিন্ন পদে লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমান চাহিদা পত্রের ২০০০ টি পদ পূরণে খুবই দক্ষ জনশক্তির জন্য বরাদ্দ রেখেছে সরকার। মৌসুমী কর্মসং স্থান পূরণের জন্য ৪৫৬৭০ টি পদ বরাদ্দ রেখেছে। এছা ড়াও ৪১৬৭০ টি পদের মধ্যে ১৬০০ হাজার শ্রমিক নেবে অদক্ষ শ্রমিক যেমন কৃষি, পশু সম্পদ, বনায়ন এবং মাছ ধরার কর্মী নেওয়া হবে।

“প্রায় ৯০০০ হাজার শ্রমিকের সংখ্যা পূরণে বাংলাদেশ ও মিশরের সাথে সম্পাদিত চুক্তির আওতায় আনা হবে। কৃষি, বনায়ন, মৎস্য ও পর্যটনের ৪০০০ টি শূন্য পদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কার্যকরী বাংলাদেশের সাথে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে আগত কর্মীদের দ্বারা পূরণ করার পরিকল্পনা করা হয়েছে। অবশিষ্ট ৫০০০ শূন্য পদ, কৃষি,খাত , মৌসুমী কর্মসংস্থান সংক্রান্ত মিশরের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে পূরণ করা হবে।যা ২০২৩ সালের জানুয়ারি থেকে বলবৎ রয়েছে”।

Economist/13January/ZI/gr


আরো বিভন্ন ধরণের নিউজ