• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খালেদা জিয়া দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন

Online desk at the Economist uk
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লিভার, ফুসফুস ও হৃদরোগের জন্য বেগম খালেদা জিয়ার সব ধরনের টেস্ট এখনো শেষ হয়নি। আগামী শুক্রবারের মধ্যে টেস্টগুলো শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ হাতে নেবেন বিশেষজ্ঞ ডাক্তাররা।সোমবার (১৩ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সামনে সবশেষ আপডেট জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এদিকে, সোমবারও পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে মাকে দেখতে আসেন তারেক রহমান। ষষ্ঠ দিনের মতো লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ডা. জাহিদ হোসেন জানান, কিভাবে বেগম খালেদা জিয়ার চিকি ৎসা শুরু হবে, সে বিষয়ে আগামী শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক পরিকল্পনা গ্রহণ করবেন। বেগম খালেদা জিয়া নিজেও দেশবাসী কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।এদিকে, প্রতিদিনের মতো সোমবারও তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে।

অন্যদিকে, বেগম খালেদা জিয়া হাসপাতালটিতে ভর্তি হওয়ার পর থেকে নেতাকর্মীরা ভিড় করছেন সেখানে। তবে, যুক্তরাজ্য বিএন পির পক্ষ থেকে হাসপাতালের আশেপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

Economist/14January/ZI/zia


আরো বিভন্ন ধরণের নিউজ