• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে ফ্রান্স দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশে ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

মিনহাজ হোসাইন ইতালি
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

ইতালীতে ফ্রান্স দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশঃ ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা ও ঘৃনা এবং সরকারিভাবে সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদ জানিয়েছে রোমের মুসলিম কমিউনিটি। ৩০শে অক্টোবর শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। মকরোনা ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সামাজিক দুরত্ব বজায় রেখে ইতালির রাজধানী রোমে অবস্থিত ফ্রান্স দূতাবাসের সামনের খোলা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে নারী পুরুষ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশ গ্রহণ করে।

কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু, কে এম লোকমান হোসেন, শাহ তাইফুর রহমান ছোটন, আব্দুল আহাদ, মোঃমিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর সহ স্থানীয় ইতালিয়ান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইতালিতে অবস্থানরত বিভিন্ন দেশের মুসলিম নেতারা।

উপস্থিত সকলেই এই ঘটনায় ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে ফ্রান্স দূতাবাসে স্মারক লিপি প্রদান করেন মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ সেই সঙ্গে তারা আরো জানান এই স্মারকলিপি একাধারে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের কাছেও পাঠানো হবে যেন কেউ কোন ধর্ম কে আক্রমণাতক ভাবে কথা বা আচরণ না করতে পারে।

রাজধানী রোমের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী মুসলমানরা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

বিডিনিউজ ইউরোপ /৪ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ