• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় “বাঁধনের” সভাপতি তাসনিম, সম্পাদক মাহিয়ান

মেহেরাবুল ইসলাম সৌদিপ জবি প্রতিনিধি ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

জবি বাঁধনের সভাপতি তাসনিম, সম্পাদক মাহিয়ান

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে মনোবিজ্ঞান ১২ তম ব্যাচের তাসনিম জান্নাতি ও আইন ১৩ তম ব্যাচের মাহিয়ান এ. কে মাহমুদ সাধারণ সম্পাদক এবং জোনাল প্রতিনিধি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বিপ্লব সরকার দায়িত্ব পেয়েছেন।

গত সোমবার (১৪ ডিসেম্বর) বাঁধনের অফিসিয়াল প্যাডে ঢাকা সিটি জোনের জবি ইউনিটের ২০২১ সালের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এটি জবি ইউনিটের ১৫ তম কার্যনির্বাহী কমিটি।

নবগঠিত এই কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী তমা, আবিদ হাসান দিপু, সহ-সাধারণ সম্পাদক মেহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন সানি, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিশি, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরাইয়া আহমেদ, তথ্য ও শিক্ষা সম্পাদক রাসেল আকন্দ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাকিল হোসেন, রিয়াজ ভূইয়া, মিজানুর রহমান, নূরানী, রবিউল ইসলাম।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রক্তদান অব্যহত রাখতে ও অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্ত যুদ্ধাদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি সকলকে রক্তদানে আগ্রহী করার জন্য ক্যাম্পাসে ক্যাম্পেইন করার আশ্বাস দেন।

সদ্য সাবেক সভাপতি মোঃ মোতাহের হোসেন মজুমদার বলেন, “বাঁধন” কাজের জায়গা, পোস্ট পজিশন এর জায়গা না। আমরা যারা বাঁধন এর সাথে যুক্ত সবাই বাঁধন কর্মী হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। সংগঠন পরিচালনার ক্ষেত্রে কর্মীদের মধ্যে থেকে কিছু কর্মীদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় যা কার্যকরী কমিটি হিসেবে পরিচিত। বিচার বিশ্লেষণ করে দক্ষতা ভিত্তিতে এই দায়িত্ব গুলো ভাগ করে দিয়েছি আমরা। আশা করি সবাই দায়িত্বশীল হয়ে মানুষের উপকার করবে।

উল্লেখ্য যে, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ যাত্রা শুরু করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২রা মে, ২০০৬ সাল থেকে এর কার্যক্রম শুরু করে।
বিডিনিউজ ইউরোপ /১৭ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ