• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ট্রাম্প এখন বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করলেন

Kabir Ahmed Diplomatic Correspondents at the Economist
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ট্রাম্প এখন বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করলেন।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করে ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২০ জানুয়ারি) প্রেসি ডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি সেসব নির্বাহী আদেশে সই করে ছেন।এর আগে রাজধানী ওয়াশিং টনের ক্যাপি টল ওয়ান  অ্যা রেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প বলেন, শিগগিরই বাইডেন আম লের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।

তার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়,এছাড়া নতুনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তিথেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন।

এর আগে ক্ষমতা ছাড়ার আগে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন।

এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম
সিএনএন (CNN) বলছে, সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ডসংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এমন শঙ্কা থেকে বাইডেন এই কাজ করেছেন।

উল্লেখ্য যে,যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগমুহূর্তে এত বেশিসংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা।

যদিও নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেন, ওই আদেশও বাতিল হবে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প।

Economist/21January/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ