• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর পর আবার সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর পর আবার সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান।দীর্ঘ ১৬ বছর পর সম্প্রচারে আসছে দেশের অন্যতম টেলিভিশন চ্যানেল ওয়ান। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে টেলিভিশনটি বন্ধ করে দেয়া হয়েছিল।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাবেক শেখ হাসিনা সরকার কর্তৃক বন্ধের রায়ের বিরুদ্ধে আপিলে পুনরায় সম্প্রচার আবেদনের অনুমতি পাওয়ায় চ্যানেল ওয়ান সহসাই আবারো সম্প্রচারে আসার এ আশাবাদ তৈরী হয়েছে।

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম আমার দেশের এক প্রতি  বেদনে বলা হয়েছে,চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যু ত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আমাদের আপিল করার অনুমতি দেন। ফলে দীর্ঘ ১৬ বছর পর আবারও চ্যানেল ওয়ান দর্শকদের সামনে আসবে এমন প্রত্যাশা তৈরি হয়েছে।

আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইন জীবী রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ ও মোহাম্মদ মাসুম বিল্লাহ। আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আদালত ন্যায় বিচার করেছেন।

উল্লেখ্য যে,২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন। পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়।

Economist/23January/ZI/


আরো বিভন্ন ধরণের নিউজ