• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিলিস্তিনে জিম্মি থাকা আরও ইসরাইলের চারজনকে মুক্তি দিচ্ছে হামাস

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ফিলিস্তিনে জিম্মি থাকা আরও ইসরাইলের চারজনকে মুক্তি দিচ্ছে হামাস।গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার (২৫ জানুয়ারি) আরও চারজন জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামা স। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হাম লার পর তাদের জিম্মি করেছিল হামাস।প্রতিবে দনে বলা হয়েছে, মুক্তি পেতে যাওয়া চারজন নারী সেনার তালি কা দিয়েছে হামাস। ইসরায়েলও তালিকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের মতে, যেসব নারী মুক্তি পাচ্ছেন তারা হলেন করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। আলবাগের বয়স ১৯ বছর, আর বাকিদের বযস এখন ২০ বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির অংশ যা গত রোববার কার্যকর হয়। এই চুক্তির উদ্দেশ্য হলো সংঘাতের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করা।

হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা শুক্রবার টেলিগ্রামে বলেন, বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাসসাম ব্রিগেড চারজন নারী সেনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে নাম পেয়েছেন।

ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের মুক্তি দুপুরের আগে শুরু হতে পারে, যদিও হামাস বা ইসরায়েল কেউই প্রত্যাশিত সময় সম্পর্কে কোনও বিবৃতি জারি করেনি।
Economist/25January/ZI/war


আরো বিভন্ন ধরণের নিউজ