• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ওয়াশিংটন যাচ্ছেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ওয়াশিংটন যাচ্ছেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমি টির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনসদস্যের এই প্রতি নিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যামিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে তারা ঢাকা থেকে রওনা হয়েছেন।

বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনার কোন বিষয় না। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, আমরা আমন্ত্রিত হয়েছি। আমরা সবাই যাচ্ছি। আলোচনা হবে।আমীর খসরু বলেন, লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেতে পারছেন না, উনার প্রতিনিধিত্ব করবেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্ত র্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেক ফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

Economist/2 February/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ