• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাজশাহীর পুঠিয়া উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠশালা’র ৫০০ মাস্ক হস্তান্তর

মেহেরাবুল ইসলাম সৌদিপ রাজশাহী থেকে
আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

রাজশাহীর পুঠিয়া উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠশালা’র ৫০০ মাস্ক হস্তান্তর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘পাঠশালা’ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চুর কাছে ৫০০ মাস্ক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পাঠশালার পক্ষ থেকে দেশব্যাপী ১৬ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির আওতায় উপজেলা চেয়ারম্যানকে এসব মাস্ক হস্তান্তর করা হয়।

মাস্ক হস্তান্তরের সময় পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম, কেন্দ্রীয় ছাএকল্যান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সহ পাঠশালার স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন।

পাঠশালার কর্মকাণ্ডকে স্বাগতম জানিয়ে উপজেলা চেয়ারম্যান ভবিষ্যতে যে কোন প্রয়োজনে পাঠশালার পাশে থাকবেন বলে জানান এবং পাঠশালার কার্যক্রম আরো এগিয়ে নিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।

পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম উপজেলা চেয়ারম্যানকে পাশে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা আনন্দিত এবং আমাদের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য তিনি ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। এছাড়াও মাস্ক হস্তান্তরের সময় উপস্থিত সকলে পাঠশালার কর্মকান্ডকে স্বাগত জানান।
বিডিনিউজ ইউরোপ /১৮ ডিসেম্বর /জই


আরো বিভন্ন ধরণের নিউজ