• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

ইয়াছির আরাফাত খোকন (ফ্রান্স) প্যারিস
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন।ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মূলধারার সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৫ এপ্রিল প্যারিসের অভিজাত রেস্টুরেন্টের হলরুমে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের সদস্যরা সরাসরি ভোটে তাদের প্রার্থী নির্বাচন করেন। নবনির্বাচিত কমিটির সমন্বয়ক নয়া দিগন্ত ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন যুগ্ম সমন্বয়ক

আমার দেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, সংগঠনের মুখপাত্র ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, যুগ্ম মুখপাত্র নাগরিক টিভি ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল , ঢাকা মেইল প্যারিস প্রতিনিধি হাবিবুল্লাহ ফাহাদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এফবিজেএ সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই সংগঠন ফরাসি মূলধারা এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সুখ ও দুঃখগুলো জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরতে সহয়ক ভূমিকা রাখবে। এফবিজেএ সংগঠনটি সাংবাদিকদের জন্য শিগগিরই বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং নেটওয়ার্কিং প্রোগ্রামের আয়োজন করবে বলে জানানো হয়েছে। সংগঠনের বিশেষায়িত সেলসমূহের মধ্যে মাইগ্রেন্টওয়াছ সম্পাদক নিয়াজ মাহমুদ

যোগাযোগ ও জনসংযোগ সেলের প্রধান সদস্য তেখঁ বাংলা সম্পাদক তানভীর আহমেদ তোহা,প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেল প্রধান সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান রাজু সদস্য
এম এ হাশেম (টিভি ও মাল্টিমিডিয়া) সদস্য সিটিপোস্ট এর সম্পাদক আবদুল্লাহ আল মামুন (প্রিন্ট) এছাড়া বাংলানিউজ২৪ এর ফ্রান্স প্রতিনিধি কেপরিকল্পনা ও ইভেন্ট ব্যবস্থাপনা সেল-এর সমন্বয়ক হিসেবে মোমিন বিন মাহমুদ আনসারী নির্বাচিত হয়েছেন।

সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিনিধি দৈনিক ইওফাকের সরদার হাসান ইলিয়াছ, তানিম, সাবেক রিপোর্টার দৈনিক যায় যায় দিন জাকির হোসাইন, এখন টিভি ফ্রান্স প্রতিনিধি মো. মামুনুর রশীদ, দেশ প্রতিদিন ও এশিয়া টিভি সাইফুল ইসলাম,বাংলাভিশন ও দেশরূপান্তরে ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন। এফবিজেএর নবনির্বাচিত কমিটি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

Economist/6April/ZI/Paris


আরো বিভন্ন ধরণের নিউজ