• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল।ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রা সনের প্রতিবাদে ফুঁসে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ । আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যা যজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে তারা।সোমবার (৭এপ্রিল ) সকাল ১১ টায় ধনবাড়ী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠ চত্বরে এসে সমবেত হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠি ত হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আলআকসা আমাদের গর্ব’-এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো ধনবাড়ী শহর।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার?মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতা বিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Economist/9April/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ