• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য যেতে ভিসা লাগবে

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে দ্য ইকোনমিস্ট
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ইইউ থেকে যুক্তরাজ্য যেতে ভিসা লাগবে।এই মাস থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ থেকে যুক্তরাজ্য ভ্রমণে ইচ্ছুক ইইউ নাগরিকদের জন্য বাধ্যতামূলক ইলেকট্রনিক ভিসা লাগবে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে ২০২৪ সালের শেষের দিকেই এই ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাই জেশন নামের এই ভিসার ঘোষণা দিয়ে ছিল।ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করতে ইচ্ছুক যেকোনো বিদেশি ইউরো পীয় বা অ-ইউরোপীয়দের জন্য এই ভিসা বাধ্য তামূলক করা হয়েছে।

এই ভিসা ইইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য গত জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করা হয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য এই মাস (এপ্রিল ২০২৫) থেকে কার্যকর হয়েছে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, এই নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন ভিসা ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা হবে এবং অভিবাসন ব্যবস্থারআধুনিকী করণ করা হবে৷ইইউ নাগরিকদের জন্য এই ই-ভিসাটির মেয়াদ হবে দুই বছর৷ এটি পেতে একজন ব্যক্তিকে ১০ পাউন্ড(প্রায় ১২ ইউরো) খরচ করতে হবে৷ এটি একজন ইইউ নাগরিককে দুই বছরের মধ্যে একটানা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত থাকার অনুমতি এবং একাধিকবার ভ্রমণের অনুমতি দিবে৷ ২০২৫ সালের মার্চের শুরু থেকে ই ভিসার আবেদন করতে পারছে ইইউ নাগরিকেরা৷

অ-ইউরোপীয় নাগরিকদের জন্য ২০২৫ সালের ৪ জানু য়ারি থেকে ব্রিটিশ ভূখণ্ডে ভ্রমণের জন্য এই ভিসা বাধ্যতা মূলক করা হয়েছে৷ গত বছরের ২৭ নভেম্বর থেকে ই ভিসার আবেদন জমা নেয়া শুরু হয়েছে ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য।

উল্লেখ্য যে,যুক্তরাজ্যের এই নতুন ভিসার নিয়মটি প্রাথমি কভাবে ২০২৪ সালের শেষের দিকে কার্যকর হওয়ার কথা ছিল৷ শেষ পর্যন্ত ২০২৫ সালের জন্য দুটি আলাদা সময় সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রায় এক বছর ধরে উপসাগরীয় দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরা তের নাগরিকদের জন্য যুক্তরাজ্য পরীক্ষামূলকভাবে এই বাধ্যতামূলক ব্যবস্থা চালু করেছিল৷

পাইলট প্রকল্পের পর এখন পূর্ণাঙ্গভাবে সব দেশের নাগরি কদের জন্য ই-ভিসা আরোপের সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য৷ তবে আইরিশ নাগরিকেরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ই-ভিসার আবেদনের শর্তাবলী সম্পর্কিত সব তথ্য ইতোমধ্যেই সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে৷ এছাড়া ইউকে ইটিএ অ্যাপ ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করা যাবে৷

বিগত ঋষি সুনাকের রক্ষণশীল সরকারের পর লেবার পার্টির নেতৃত্বাধীন দেশটিরও নতুন সরকারও অভিবাসন সীমাবদ্ধ রাখার নীতি অব্যাহত রেখেছে৷ অভিবাসন কমাতে চলতি বছরের এপ্রিল থেকে পারিবারিক ভিসা প্রদান সীমাবদ্ধ করা হয়েছে৷

পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বার্ষিক বেতন ২১ হাজার ৭৪২ ইউরো থেকে বাড়িয়ে ৩৩ হাজার ৯০০ ইউরো করা হয়েছে৷ ২০২৫ সালের জানুয়ারি থেকে আয়ের শর্ত ৪৫ হাজার ৩৪০ ইউরো করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে৷
Economist/12April/ZI/visa


আরো বিভন্ন ধরণের নিউজ