• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

জয়পুরহাট, ১৯ ডিসেম্বর- জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে।
এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা যান। আহত হন ১০ জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
সূত্রঃ জাগো নিউজ/দেশে বিদেশে
বিডিনিউজ ইউরোপ /১৯ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ