• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

কামরুজ্জামান ভূইয়া ডালিম , অভিবাসন বিশেষজ্ঞ ও সংবাদ বিশ্লেষক
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

গ্রিসের  বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে রোববার বর্ণিল সাজে সাজানো হয় গ্রীসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ। স্টলে স্টলে ছিল দেশীয় নানা পিঠা সহ হরেক রকম খাবারের সমারোহ ,জামদানি শাড়িসহ দেশীয় বিভিন্ন স্টলে সাজিয়ে বসেন বাংলাদেশী প্রবাসী বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বেলা গড়ার  সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ।

বাংলাদেশী গান, ফ্যাশন শো ,নৃত্য বিদেশি অতিথিদের মুখে বাংলায় গান দারুণ উপভোগ করে প্রবাসীরা। স্টলে থাকা চটপটি, ফুচকা, নানা দেশ দেশীয় মুখরোচক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পান প্রবাসীরা। একটু দেরি হলেও দেশীয় আমেজে নতুন বছরকে বরণ করে নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা ।

অনুষ্ঠানকে সফল করতে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসীদের ধন্যবাদ জানান গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

সারাদিন চলা বর্ষবরণ উৎসবে গ্রিসে বসবাসকারী প্রবাসীরা কাজ শেষ করে অনেকে যান বিকেলে , পরিবার পরিজন নিয়ে কেনাকাটা ও খাবারে ব্যস্ত থাকেন প্রবাসীরা, অনেকেই বলেন এটা দূতাবাস প্রাঙ্গণ নয়, যেন বাংলার বটতলায় এক বর্ষবরণ মেলা ।সন্ধ্যা পর্যন্ত উৎসবটি চলে। খোলা ময়দানে বড় আকারে বর্ষবরণ উৎসব করার জন্য প্রবাসীরা দাবি করেন।
Economist/1May/ZI/GR


আরো বিভন্ন ধরণের নিউজ