• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্পেন বাংলাদেশ চেম্বারের সভাপতি রাসেল হাওলাদার এর অর্থায়নে মাদ্রাসার মেধাবী ছাত্রদের বৃত্তি

বকুল খান স্পেন (ইউরোপ) কূটনৈতিক বিশ্লেষক
আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

স্পেন বাংলাদেশ চেম্বারের সভাপতি রাসেল হাওলাদার এর অর্থায়নে মাদ্রাসার মেধাবী ছাত্রদের বৃত্তি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জপসা ভোজেশ্বর চায়েদ আলী হাওলাদার দারুসসুন্নাহ হাফিজিয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর প্রতি বছরের মতো এবারও ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে |গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও অভিবাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান হাওলাদার |
তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে ব্যতিক্রমধর্মী এ মেধাভিত্তিক বৃত্তি প্রকল্প চালু করেন |যাতে মাদ্রাসার ছাত্রদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার বৃদ্ধি পায় পায় | এসময় অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক বেলাল হাওলাদার ,মাদ্রাসার সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ মোল্লা এবং কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হাওলাদার |
এ মাদ্রাসায় এতিম ,গরিব এবং সুবিধাবঞ্চিত শিশুরা ইসলামি শিক্ষা গ্রহণ করে |প্রায় ২৫০শতাধিক ছাত্রের আবাসিক থাকা-খাওয়ার এবং পড়ার ব্যবস্থা করে যাচ্ছেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি রাসেল হাওলাদার |
উল্লেখ্য ,এক এম রাসেল স্পেনের বিভিন্ন সংগঠনের ব্যানারে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন|এছাড়াও রাসেল হাওলাদার স্পেনের মূল ধারার রাজনীতির অন্যতম রাজনৈতিক সংগঠন সিউদাদোনোস দলের অন্যতম স্থায়ী সদস্য হিসাবে সক্রিয় ভাবে কাজ করছেন |রাজনৈতিক দলের যোগদানের মূল উদ্দেশই বাংলাদেশকে তুলে ধরা |রাসেল হাওলাদার একজন উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ পরিবহন খাতে বিনিয়োগ করেছেন |এতে করে সৃষ্টি হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থান |
বিডিনিউজ ইউরোপ /২০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ