• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কাশ্মীরের হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক ইকোনোমিস্ট ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

কাশ্মীরের হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক।ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতা নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।সোমবার (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতি সংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের আহ্বা নে হওয়া এই বৈঠকে রাষ্ট্রদূতরা ভারত ও পাকিস্তান উভয়কে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহ মেদ বলেন, ‘ প্রায় ৯০ মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠকের উদ্দেশ্য হলো সদস্যদের ভারত ও পাকিস্তানের মধ্যে অবনতিশীল নিরাপত্তা পরিবেশ এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে সক্ষম হওয়া।

মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক এবং শান্তি অভিযান বিভাগের সহকারী মহাসচিব, তিউনিসিয়ার খালেদ মোহাম্মদ খিয়ারি বলেন, ‘সংলাপ এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে।’

এদিকে, জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি এবং মে মাসের নিরাপত্তা পরিষদের সভাপতি, ইভানজেলোস সেকেরিস, এই বৈঠকটিকে ‘কার্যকর ও সহায়ক’ বলে বর্ণনা করেছেন। বৈঠক থেকে বেরিয়ে আসা একজন রাশিয়ান কূটনীতিক বলেন, ‘আমরা উত্তেজনা কমার আশা করি।’

বৈঠকের কয়েক ঘন্টা আগে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পহেলগাম হামলার নিন্দা জানিয়েছেন, যেখানে বন্দুক ধারীর গুলিতে ২৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক । এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত এই নৃশংস হামলার পেছনের লোকদের খুঁজে বের করবে এবং তাদের বিচারের আওতায় আনবে।

Economist/7May/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ