মালয়েশিয়ায় ভোর রাতে সড়কে ঝরলো ১৫ শিক্ষার্থীর প্রাণমালয়েশিয়ায় ভোররাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পারডুয়া আলজা এমপিভি এবং ছাত্রদের বহনকারী বাসের সাথে ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু রাজ্যের জেরতিহ থেকে পেরাকের তানজুং মালিমের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে সার্বিক সহায়তা সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।
সোমবার( ৯ জুন) ইপোহ আজ ভোররাতে গেরিকের বানুনে পূর্ব-পশ্চিম মহাসড়কে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং একটি পারদুয়া আলজা গাড়ীর সাথে সংঘর্ষে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ দূর্ঘটনায় কোন বাংলাদেশী আহত বা নিহত হয়েছে কি না তা জানা সম্ভব হয়নি।
জাতীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে রাত ১.১০ মিনিটে সংঘর্ষের বিষয়ে গেরিক হাসপাতাল থেকে জরুরি কল আসে। এপিএম এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে দুর্ঘটনার সময় গাড়ীতে ৪৮ জন ব্যাক্তি ছিলেন, যাদের মধ্যে ১৩ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এরপর হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেইসবুক পোস্টে বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি, এই ধরনের হৃদয়বিদারক ট্র্যাজেডি, যা প্রায়শই ঘটে, তা সকলের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করা উচিত যে সর্বদা সতর্ক থাকুন এবং গন্তব্যের পিছনে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান এবং অপরিবর্তনীয়,” তিনি আরও বলেন।
উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জাম্ব্রি আবদ কাদির একটি পৃথক ফেসবুক পোস্টে বলেছেন যে তার মন্ত্রণালয় দুর্ঘটনায় জড়িতদের সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন যে পরবর্তী তথ্য যথাসময়ে আপডেট করা হবে।
Economist/10June/ZI/Malysia