• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে জানিয়েছে জি-৭

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেজা নিয়েছে জি-৭।কানাডায় অনুষ্ঠিত ৫১তম জি-৭ সম্মে লনে সদস্য দেশগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান কখনও পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।সোমবার (১৬ জুন) বিশ্বনেতাদের সাথে ফটো সেশ নের সময় ট্রাম্প জানান, ‘বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরে যাওয়া জরুরি।’

মঙ্গলবার (১৭ জুন) ইকোনমিকস টাইমস এক প্রতিবেদনে জানায়,ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে বলেও জি-৭ এর বিবৃতিতে উল্লেখ করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জোর দিয়ে বলছি, ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে। যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত।’

জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবার রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই তিনি ফিরে এসেছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে। যাতে তিনি ইসরাইলের ওপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের তিনটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এসব কথা জানায়।

Economist/18June/ZI/G7


আরো বিভন্ন ধরণের নিউজ