মাঝ আকাশে সৌদি এয়ারলাইন্সের ক্রুর মৃত্যু: কায়রো তে জরুরী অবতরণ।মাঝ আকাশে হঠাৎ করে সৌ দিয়া এয়ার লাইন্সের এক ক্রুর মৃত্যু হয়েছে।বৃহস্প তিবার (২৬ জুন) সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ১১৯ জেদ্দা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। জেদ্দা থেকে উড্ডয়নের পর বিমানটির ক্রু ম্যানেজার অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটের ক্রুর জন্য বিমানটি মিসরের রাজধানী কায়রোতে জরুরী অবতরণ করে। কায়রোতে নামার পর জানা যায় মোহসিন বিন সায়েদ আলজাহরানি নামে ওই ক্রুর মৃত্যু হয়েছে।
বিমানে হঠাৎ করে কারও মৃত্যু হলে জরুরী অবতরণ করে। ২০২৪ সালের অক্টোবরে তার্কিস এয়ারলাইন্সের এক পাইলটের মাঝ আকাশে মৃত্যু হয়। ওই সময় বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করে।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এতথ্য জানিয়েছে। তবে বিমানটি আবার কখন লন্ডনের উদ্দেশ্যে ছেড়েছে, সে সম্পর্কে কিছু বলে নি বিমান কর্তৃপক্ষ।
Economist/3July/ZI/death