• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার স্বপ্ন বন্ধ হয়ে গেল আজ

কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, গ্রিস
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

গ্রিসে  অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার স্বপ্ন বন্ধ হয়ে গেল আজ। গ্ৰিসে টানা সাত বছর বসবাস করলে মিলতো রেসি ডেন্সিয়াল পারমিট সেটিও বাতিল ঘোষণা। ।গ্ৰিসের পার্লামেন্টে নানা তর্ক বিতর্কের পর ১৭৭টি হাঁ ভোট পেয়ে বিলটি পাস হয়। যদিও এদেশের বিরোধী দলের ৭৪ টি ভোট পেয়েও টিকতে পারলো না সরকারি সংসদ সদস্য দের কাছে। গ্ৰিসে টানা ৭ বছর বসবাস করলে মিলতো দেশটিতে বসবাস করার অনুমতি বা রেসিডেন্সিয়াল পারমিট কার্ড।

অভিবাসন মন্ত্রী প্লেভ্রিস ও ভোরিডিস বিলটি সংসদে পেশ করলে উপস্থিতি ভোটের মধ্য দিয়ে বিলটি পাস হয়। গত এক মাস আগে অভিবাসন মন্ত্রী ডুররিটস বিলটি সংসদে উপস্থাপন করে যদিও নানা বিতর্কের মধ্যে এবং দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে হয় তার পদত্যাগের কথা শুনে কিছুটা নিশ্বাস নেয় অবৈধ অভিবাসীদের মনে। কিন্তু সেই নিঃশ্বাস আর বেশিদিন টিকলো না চিরতরে বন্ধ হয়ে গেল গ্ৰিসে বৈধ হওয়ার সুযোগ। কিছুদিন যাবত গ্রীসের বিভিন্ন দ্বীপ দিয়ে অবৈধ পথে হাজার হাজার অভিবাসী প্রবেশ করতে ছিল, বর্তমানে ক্ষমতায় থাকা অভিবাসী বিরোধী সরকার সে সুযোগটা লুফে নেয়। গ্ৰিসে শীর্ষ পদে থাকা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই ছিল প্রতিদিন খবরের কাগজের শিরোনাম ,যেন এদেশটিতে আর অভিবাসী লাগবে না, তাদের আশ্রয় দিবে না, তাদের সকল সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হবে এদেশে তাদের বোঝা হিসেবে আটকাইতে দিয়ে আসছিল। এমনকি আশ্রয় কেন্দ্রে তাদের খাবার মেনু কমিয়ে দেবে বলেও ঘোষণা দিয়েছিল আশ্রয় মন্ত্রী।

অভিবাসন বিলটিতে মোটা দাগে পাস হয় বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের প্রশাসনিক আটকের মেয়াদ ২৪ মাস পর্যন্ত বৃদ্ধি , আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা সত্ত্বেও যারা তাদের স্বদেশে ফিরে যেতে অস্বীকৃতি জানাবে তাদের জন্য প্যারোল ছাড়াই তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার ইউরো জরিমানার বিধান রাখে। একই সাথে, অবৈধ অভিবাসীদের যদি তারা প্রমাণ করতে পারে যে তারা সাত বছর ধরে দেশে আছেন, তাহলে তাদের স্বয়ংক্রিয়ভাবে বৈধতা প্রদান করা হয়, তা ও বাতিল করা হয়েছে। অর্থাৎ গ্রিসে ৭ বছর ডকুমেন্ট দিয়ে বৈধতা গ্ৰহন বাতিল ঘোষণা করা হচ্ছে।

তবে গ্রীসে একটি স্বল্পকালীন সময়ের জন্য এসেছিল তিন বছর বসবাস করলে বৈধতা ,সেটি মাসখানেক আগে বন্ধ করে দেয়। এ বিলটিকে এদেশের বিরোধী দলের সংসদ সদস্যরা এ বিলটি একটি মানবতাবিরোধী এবং বর্ণবাদী বিল হিসাবে আখ্যা দেন। সংবাদটি শুনে বাংলাদেশি সহ গ্রীসের সকল অবৈধ ভাবে বসবাস করা প্রবাসীদের মনে চিন্তার ভাজ নেমে এসেছে কপালে। যদিও অনেকে মনে করে আগামী বছর এদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর এবং বিভিন্ন ব্যবসায়ীদের চাপের ফলে হয়তো কিছুটা নমনীয় হতে পারে এদশের সরকার।
Economist/15July/ZI/gr


আরো বিভন্ন ধরণের নিউজ