• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশের পরিবর্তনে তরুণদের পাশাপাশি সাংবাদিকদেরও বড় ভূমিকা ছিল :ইঞ্জিনিয়ার নয়ন

সিমা বেগম, ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দেশের পরিবর্তনে তরুণদের পাশাপাশি সাংবাদিকদেরও বড় ভূমিকা ছিল :ইঞ্জিনিয়ার নয়ন।অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ২৩নং ডিস্ট্রিক্ট কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন বলেছেন, বাংলাদেশের এ পরিবর্তনে তরুণদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে সময় ছাত্ররা, আবু সাঈদের মতো শহীদরা রাস্তায় নেমেছিল, তখন সাংবাদিকরা ঘরে বসে সংবাদ লিখেনি। তারাও ছাত্রদের সাথে রাস্তায় ছিল। তাঁদের মাধ্যমেই সারাবিশ্বে সংবাদ পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার (এনএনসি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বাংলাদেশী বংশোদ্ভূত নয়ন আরও বলেন, দেশ ও মানুষের জন্য কিছু করতে হলে পড়াশোনার পাশাপাশি তরুণদেরকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে তরুণরদের আসা খুবই গুরুত্বপূর্ণ।

শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মাহমুদুর রহমান নয়ন বলেন, তাঁর মনে একটা মিনিট কিংবা সেকেন্ডের জন্য ভয় ছিলনা যে, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে তাঁকে জীবন দিতে হবে। তরুণরা যেটা দেখিয়েছে, সেটা ওই সময়ে অন্য কেউ বাংলাদেশের মত জায়গায় করার ক্ষমতা রাখতো না।

পরে সংগ্রহ বার্তা নামে পত্রিকার মোড়ক উন্মোচন করেন মাহমুদুর রহমান নয়নসহ অতিথিরা।

এনএনসি’র সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিইউজের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল ডিভিশনাল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মাসুম, বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন প্রমুখ।

Economist/17July/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ