• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জিএলটিএস বিতর্ক প্রতিযোগিতায় এসইউবি ল’ ডিবেটিং সোসাইটির বাজিমাত

মেহেরাবুল ইসলাম সৌদিপ ( ঢাকা) জবি প্রতিনিধি
আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

জিএলটিএস বিতর্ক প্রতিযোগিতায় এসইউবি ল’ ডিবেটিং সোসাইটির বাজিমাত

গ্লোবাল ল থিংকার সোসাইটি (জিএলটিএস) কর্তৃক আয়োজিত মাসব্যাপী “রচনা ও বিতর্ক প্রতিযোগিতা” আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি। প্রায় মাসব্যাপী ৪ রাউন্ডের নক আউট পর্বের মাধ্যমে ১৮ টি দলের মধ্যে ১৬ টি দলকে পেছনে ফেলে ফাইনালে ওঠে ল ডিবেটিং সোসাইটি।

উক্ত প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফাইনালে “বর্তমান সময়ের প্রেক্ষাপটে আধুনিক রাষ্ট্র গঠনে নগরায়নের তুলনায় পরিবেশবাদীতা কতটা মুখ্য” এ প্রস্তাবে সরকার দল হিসেবে এস ইউ বি এল ডি এস এর প্রতিনিধি রাইসা তাবাসসুম, মোঃ সিফাত হোসাইন ও পূজা মনি ধর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মডারেটর সহকারী অধ্যাপক নাজিয়া রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফাইনালে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আইন বিভাগের এই বিতর্ক সংগঠন।

অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এই প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশ হতে বিতার্কিক ও দেশ সেরা বিচারক রা অংশগ্রহণ করেন। জয়ের ব্যাপারে মডারেটর নাজিয়া রহমান সকল কৃতিত্ব বিতার্কিক ও অগ্রজদের বলে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এটিই স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে জাতীয় পর্যায়ে প্রথম বারের মত চ্যাম্পিয়নশিপ অর্জন। এর আগে সর্বোচ্চ অর্জন রানার্স আপের মুকুটও অর্জিত হয়েছিলো এস ইউ বি এল ডি এস এর হাত ধরে।
বিডিনিউজ ইউরোপ /২১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ