মালয়েশিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও নড়িয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর এর মালয়েশিয়া আগমন উপলক্ষ্যে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া শাখা ।
স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় কুয়ালালাম পুরের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনাঅনুষ্ঠানের আয়ো জন করা হয়।
কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া সভাপতি মোঃ ইমন হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি তালহা মাহমুদ, সংবর্ধিত অতিথি মতিউর রহমান সাগর, মালয়ে শিয়া বিএনপি সহ- সাধারন সম্পাদক কাজি সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা ও প্রচার সম্পাদক বশির আলম ।
বক্তারা বলেন, গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তাঁর যে ভালোবাসা ও স্নেহ, তা তুলনাহীন। বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া যে অগ্রণী ভূমিকা রেখেছেন তা অবিস্মরণী। কারাগারে দেশনেত্রী খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। নানা চাপের মধ্যেও দেশনেত্রীর মনোবল ছিল দৃঢ় এবং তিনি কারও কাছে মাথা নত করেননি।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়ার সাইফুল ইসলাম দোয়েল, সোহেল মাহমুদ, ইমরান আহমদ, আক্তার হোসেনসহ আরও অনেকে ।
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Economist/17August/ZI/Malaysia