মালয়েশিয়ায় ৩৭৭ বাংলাদেশি অবৈধ অভিবাসীসহ আটক ৮০০ মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) রাজধানী কুয়ালালামপুরের পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে অভিযান চালিয়ে ৩৭৭ বাংলাদেশীসহ মোট ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান “অপস বেলাঞ্জা”-তে ১০৬ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন।
এ সময় অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওসমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানে মোট ২,৪৪৫ জনকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১,৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয় নাগরীক ছিলেন। যাদের মধ্যে ২১ থেকে ৬৫ বছর বয়সী ৮০০ জন বিদেশি অভিবাসীকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং জাল পরিচয়পত্র ব্যবহার করার কারণে তাদের আটক করা হয়।
আটকৃতদের মধ্যে বাংলাদেশি ৩৭৭ জন, মিয়ানমার ২৩৫, ভারত ৫৮, নেপাল ৭২, ইন্দোনেশিয়া, ১৯ (১৭ জন পুরুষ, দুইজন নারী) অন্যান্য দেশের ৯ জন (৩ জন পুরুষ, ৬ জন নারী) রয়েছেন। প্রাথমিকভাবে পুত্রজায়ায় অভিবাসন বিভাগের সদর দফতরে নিয়ে যাওয়া হয়, এরপর সেখান থেকে বেরানাং ও লেংগেং-এর আটক কেন্দ্রে স্থানান্তর করা হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন।
তদন্তে আরও জানা যায়, বুকিত বিনতাংয়ের আশপাশের রেস্তোরাঁ, দোকান ও বাসাবাড়ি অভিবাসীদের লুকানোর জন্য ব্যবহার করা হচ্ছিল। কেউ কেউ আবার আশপাশের নির্মাণস্থলে কাজ করছিলেন। এমনকি কিছু নিয়োগকর্তা অবৈধ কর্মীদের রাখার জন্য ভাড়া বাসাও সরবরাহ করেছিলেন।
অভিযানে একটি অবৈধ জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়।
আটকদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।
Economist/6September/ZI/malaysia