• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সূচনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত

Online desk at The Economist
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সূচনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।৫আগস্টের বিজয় পরবর্তী হত্যার শিকার হওয়ার ঘটনায় সাবেক এমপি বাহার কন্যার বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে।কুমিল্লায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হয়েছে।এ সময় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার, সাবেক কুসিক মেয়র তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, ইশতিয়াক সরকার বিপুসহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার দুপুরে আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এ চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় শেষে বাসায় ফেরার পথে মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নেতা এবং কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্প্রতি ঘটনার তদন্ত শেষে পুলিশ সাবেক এমপি বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। এ সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করব।

Economist/17September/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ