• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফে নৌ-পুলিশের অভিযানে ১০,হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জুবাইরুল ইসলাম জুয়েল টেকনাফ
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

টেকনাফে নৌ-পুলিশের কড়া অভিযানে ১০,হাজার। মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস।

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উপকূলীয় অঞ্চলের পর্যটন নৌকার ঘাঁটে আজ বেলা ২:00 মি:সময়, নৌ-পুলিশের ইন্সফেক্টর মো:আব্দুল্লাহর নেতৃত্বে ১০,০০০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে।

জানা যায় আজ (৪ নবেম্বর ) বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযানটি চলমান রয়েছিল।
এদিকে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন জেলেরা, সাগরে মাছ ধরার উপরে সরকারের নিষেধাজ্ঞা অপেক্ষা করে উপকূলীয় বিভিন্ন নৌকার ঘাঁটে অবৈধ কারেন্ট জাল মজুত করেন।
এদিকে নৌ-পুলিশের অত্যন্ত দক্ষ ও চৌকস অফিসার ইন্সফেক্টর মো:আব্দুল্লাহ বলেন,জেলেরা সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২২ দিন পর্যন্ত সাগরে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা থাকলে ও বন্ধের দিন শেষ হবার আগেই তারা সাগরে মাছ ধরতে যায়।
মাছ ধরার খবর পেয়ে টেকনাফের নৌ-পুলিশের একটি বিশেষ দল বাহারছড়ার বিভিন্ন ঘাঁটে টহল দেওয়ার সময় ঘাঁট থেকে পৃথক অভিযানে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে মৎস্য সম্পদ রক্ষা করেন।

এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে ও  ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন সারাদেশের নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছিল।
গেল,(১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ইলিশ ধরা বন্ধ থাকাকালীন সারাদেশের তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ সহায়তা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ অমান্য করে কেউ যাতে এ সময় মাছ ধরতে নদীতে নামতে না পারে, সেজন্য নদ-নদীতে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে।

বিডিনিউজ ইউরোপ /৪ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ