• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরবে আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ ঘোষণা

আমান উল্লাহ ( সৌদি আরব) জেদ্দা
আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ ঘোষণা।

সৌদি বার্তা সংস্থা এস পি এ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদে জানিয়েছে যে বিশ্বের কয়েকটি দেশে কভিড-১৯ নতুন করে ছড়িয়ে পড়া শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ রেখে কর্তৃপক্ষ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলো হলোঃ

১. আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশী যেসমস্ত বিমান সংস্থাগুলো এখন বর্তমানে সৌদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশে ছেড়ে যেতে পারবে।

২. আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে।
৩. গত ৮/১২/২০২০ তারিখ থেকে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে নিম্নে বর্ণিত নির্দেশনা মেনে চলতে হবে।
ক) ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
খ) কোয়ারেন্টিনে থাকা কালীন সময়ে প্রতি পাঁচ দিন অন্তর অন্তর কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

৪. গত তিন মাসের মধ্যে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে হবে।
যেসমস্ত দেশে নতুন করে কোভিড সংক্রমণ শুরু হয়নি সেসকল দেশ থেকে পন্য আমদানি রপ্তানি কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়মিত এই নির্দেশনা সমূহ রিভিউ করা হবে।
বিডিনিউজ ইউরোপ /২১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ