• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রের ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা/যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি চালিয়ে হত্যা করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। শুক্রবার (৩ অক্টোবর) রাতে ডালাসের একটি গ্যাস স্টেশনে তাকে হত্যা করা হয়। আজ শনিবার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এনডিটিভি জানায়,ডালাসে অধ্যায়নের পাশাপাশি স্থানীয় একটি গ্যাস স্টেশনে খণ্ডকালীন চাকরি করতেন ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী চন্দ্রশেখর পল(২৭)। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বাসিন্দা।

টেক্সাসের স্থানীয় সময় শুক্রবার রাতে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হন চন্দ্রশেখর। ডালাসের গ্যাস স্টেশনে দায়িত্ব পালনের সময় বন্দুকধারীর অতর্কিত গুলিতে মারা যান তিনি। তাৎক্ষণিকভাবেএই হত্যাকাণ্ডের কারন জানা যায়নি। ডালাস পুলিশ তদন্তে নেমেছে। হত্যাকাণ্ডের আশেপাশের বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ থেকে হত্যাকারীকে সনাক্তেরকাজ করছে পুলিশ।

জানা গেছে,হায়দরাবাদ থেকে ডেন্টাল সার্জারি বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান চন্দ্রশেখর। সেখানে ছয় মাস আগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। ডিগ্রি শেষ করে সেখানে পূর্ণকালীন চাকরির খোঁজ করছিলেন তিনি। এ সময় জীবিকার প্রয়োজনে গ্যাস স্টেশনে কাজ করছিলেন ভারতীয় এই শিক্ষার্থী।

নিহত চন্দ্রশেখরের পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। এদিকে হায়দরাবাদে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিআরএস দলীয় বিধায়ক সুধীর রেড্ডি ও সেখানকার সাবেক মন্ত্রী টি হরিশ রাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হরিশ রাও বলেছেন, চেন্দ্রশেখরের বাবা-মা বিশ্বাস করতেন তাদের সন্তান বড় কিছু করবে। সেই ছেলেকে হারানোর বেদনা তাদের কাছে সত্যিই হৃদয়বিদারক। আমরা বিআরএসের পক্ষ থেকে দ্রুত চন্দ্র শেখরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Economist/4October/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ