• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ট্রাম্পের নতুন নীতিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ভিসা ধস

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ট্রাম্পের নতুন নীতিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ভিসা ধস।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কড়াকড়ির ফলে এ বছর আগস্টে যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থী কমে এসেছে।সোমবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের প্রকাশিত এক তথ্য অনুযায়ী ,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতির ফলে স্টুডেন্ট ভিসার সংখ্যা প্রায় এক-পঞ্চমাংশ কমে গেছে। এর মধ্যে ভারতে ভিসা ইস্যু কমেছে সবচেয়ে বেশি হারে—৪৪.৫ শতাংশ।আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আগস্টে মোট তিন লাখ ১৩ হাজার ১৩৮টি স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯.১ শতাংশ কম। আগস্ট মাস সাধারণত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর শরৎ সেমিস্টারের শুরু হওয়ায় ছাত্র ভিসা প্রদানের ব্যস্ততম সময়।

এদিকে, চীন আবারও যুক্তরাষ্ট্রে পাঠানো শিক্ষার্থীর শীর্ষ উৎসে উঠে এসেছে। এবার চীনা শিক্ষার্থীদের দেওয়া ভিসার সংখ্যা ভারতীয়দের দ্বিগুণেরও বেশি। আগস্টে চীন মূলভূখণ্ডের শিক্ষার্থীদের ৮৬ হাজার ৬৪৭টি ভিসা দেওয়া হয়েছে। তবে এই পরিসংখ্যানে আগেই যুক্তরাষ্ট্রে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে অভিবাসন নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে দুর্বল করার নীতিকে অগ্রাধিকার দিচ্ছেন। তার প্রশাসনের মতে, বিশ্ববিদ্যালয়গুলো যুক্তরাষ্ট্রে বামপন্থী প্রভাবের প্রধান কেন্দ্র।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত জুনে কিছু সময়ের জন্য স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করেছিলেন এবং মার্কিন দূতাবাসগুলোকে আবেদনকারীদের সামাজিক মাধ্যমের তথ্য যাচাইয়ের নির্দেশ দেন।

রুবিও পরে হাজারো ছাত্রভিসা বাতিল করেছেন—বিশেষত যাদের ইসরায়েলবিরোধী মত প্রকাশ ছিল। তার যুক্তি ছিল, এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বিদেশনীতি-বিরোধী কর্মকাণ্ডে জড়িত হতে পারেন।

নতুন নিয়ম অনুযায়ী, বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের জন্য নিজ দেশের কনস্যুলেট ছাড়া অন্য স্থানে ভিসা আবেদন করা কঠিন হয়ে পড়েছে, যদিও অনেক জায়গায় ব্যাকলগ রয়েছে।

ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে একাধিক বিষয়ে দ্বন্দ্বে জড়িয়েছে, যদিও দীর্ঘদিন ধরে উভয় দলীয় মার্কিন নীতিনির্ধারকেরা ভারতকে চীনের প্রতিপক্ষ হিসেবে দেখেছেন।

তিনি ভারতীয় প্রযুক্তিকর্মীদের ব্যবহৃত এইচ-১বি ভিসায়ও অতিরিক্ত ফি আরোপ করেছেন, যা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে বিপরীতে, ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর আশা প্রকাশ করেছেন, যা রুবিওর আগের হুমকির বিপরীত—যেখানে তিনি চীনা শিক্ষার্থীদের প্রযুক্তি চুরির অভিযোগে ভিসা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Economist/8October/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ