প্যারিস থেকে :ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।বাংলাদেশের কূটনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা ৪৩তম ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ (০৭ অক্টোবর ২০২৫) ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ভোটে তিনি এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। নির্বাচনে খন্দকার এম. তালহা জাপানের রাষ্ট্রদূত তাকেহিরো কানোকে ৩০-২৭ ভোটে পরাজিত করেন।বাংলাদেশের কূটনীতির জন্য ঐতিহাসিক অর্জন ইউনেস্কোতে ৫৩ বছরের সদস্যপদ ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি এই পদে নির্বাচিত হলেন। কূটনৈতিক মহলে এ অর্জনকে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
এই নির্বাচনে চারটি দেশ প্রার্থী হয়েছিল বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া। তবে ভারত ও দক্ষিণ কোরিয়া সেপ্টেম্বর মাসেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং বাংলাদেশ জয়ী হয়। ইউনেস্কো সাধারণ সম্মেলন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এর সভাপতি হিসেবে খন্দকার এম. তালহা আসন্ন অধিবেশনগুলোতে বৈশ্বিক শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ অর্জনের মাধ্যমে দেশের শিক্ষা, সংস্কৃতি ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হবে।
Economist/8 October/ZI/paris