সমুদ্রে মাছ ধরে ফেরার পথে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ৮।মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এই দুর্ঘটনা ঘটে।বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুর্ঘটনা কবলিত একটি ছোট মাইক্রোবাসে চালকসহ মোট ১১ যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।নিহত সাত বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।৫ নং ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিভিন্ন জাতীয় গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিদের এতথ্য নিশ্চিত করেছেন।
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলদেশিদের মধ্যে ৮ জনের নাম ঠিকানা নিচে দেওয়া হল-বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১. আমিন সওদাগর
পুরাতন বাড়ি- সারিকাইত ২ নং ওয়ার্ড (বর্তমান মগধরা)
২. রকি
পিতা- ইব্রাহিম মিস্ত্রি (সারিকাইত ২ নং ওয়ার্ড শেখ ফাজিলের বাড়ি)
৩.আরজু
পিতা- শহিদুল্লাহ ( সারিকাইত ৪ নং ওয়ার্ড)
৪.বাবলু (সারিকাইত ২ নং ওয়ার্ড)
৫. সাহাবুদ্দিন (সারিকাইত ২ নং ওয়ার্ড)
৬. জুয়েল (মাইটভাঙ্গা)
৭. রনি (রহমতপুর)
৮. আলাউদ্দিন (রাউজান)
প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি।
এদিকে ওমানপ্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।
স্থানীয় প্রবাসীরা আরও জানান, তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।একসঙ্গে একই এলাকার ৭ প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।
Economist/8 October/ZI/Oman