• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইইউর নতুন পরিকল্পনা

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk eu
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইইউর নতুন পরিকল্পনা।ইউরোপীয় ইউনিয়নের বাহিরে, কিন্তু কাছাকাছি থাকা ভূমধ্যসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন একটি ‘ভূমধ্যসাগরীয় পরিকল্পনা’ উপস্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন।সোমবার (২০ অক্টোবর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্যসাগরীয় কমিশনার ডুব্রাভকা সুইসাএক সাংবাদিক সম্মেলনে বলেছেন,এই চুক্তি ব্লকের বাইরের ভূমধ্যসাগরীয় অংশীদারদের সঙ্গে সম্পর্ক গঠনে ইইউর বর্তমান পদ্ধতি থেকে একটি নতুন পথে যাত্রা সূচিত করবে।শুধুমাত্র অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের ওপর জোর না দিয়ে, এই চুক্তি অংশীদার দেশগুলোর সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি ও অর্থনৈতিক অংশীদারত্বকেও সমান গুরুত্ব দেবে। আগামী মাসে ব্রাসেলসে পূর্ণ রাজনৈতিক অর্থাৎ সদস্য দেশগুলোর সমর্থন পেলেই এটি কার্যকর হতে পারে।‘‘ওয়ান সি, ওয়ান প্যাক্ট, ওয়ান ফিউচার’’ শীর্ষক প্রস্তাবিত পরিকল্পনাটি অভিবাসন, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দেবে। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রমকে প্রতিরোধমূলক পদক্ষেপে স্থানান্তরিত করা হবে।

বাণিজ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি ও অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রস্তাবিত ভূমধ্যসাগরীয় পরিকল্পনাটি হবে একটি সমন্বিত পদক্ষেপ। এতে অন্তর্ভুক্ত থাকবে একশোরও বেশি ভিন্ন ভিন্ন প্রকল্প, যা সংশ্লিষ্ট দেশগুলির দৈনন্দিন জীবনের প্রায় সবক’টি দিকে প্রভাব ফেলবে। আর এই পরিকল্পনার মূল লক্ষ্যই হলো ইউরোপমুখী অভিবাসন চাপ কমিয়ে আনা।প্রস্তাবিত চুক্তিতে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, মিশর, ইসরায়েল, ফিলিস্তিনি অঞ্চল, জর্ডান, লেবানন, লিবিয়া, মরক্কো, তিউনিশিয়া ও সিরিয়া৷ তবে চুক্তির কিছু অংশ নির্দিষ্ট পরিস্থিতিতে মৌরিতানিয়া, সেনেগাল, তুরস্ক, পশ্চিম বলকান, উপসাগরীয় রাষ্ট্রসহ অন্যান্য দেশেও সম্প্রসারিত হতে পারে।এই চুক্তির প্রাথমিক মেয়াদকাল ধরা হয়েছে ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত। এর আওতায় প্রকল্পগুলো বাস্তবায়নে বাজেট ঠিক করা হয়েছে চার হাজার ২০০ কোটি ইউরো। তবে, এই অর্থের কতটা নতুনভাবে বরাদ্দ দেওয়া হবে এবং কতটা আগের বরাদ্দ করা অর্থের পুনঃব্যবহার করা হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এই চুক্তির লক্ষ্য দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা। যা আমাদের অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় এবং যৌথ মালিকানা, যৌথ সৃজনশীলতা ও সম্মিলিত দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করবে৷।’’এতে আরও বলা হয়েছে, চুক্তির প্রধান লক্ষ্য বিশেষভাবে তরুণদের সহায়তা করা।ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্যসাগরীয় কমিশনার ডুব্রাভকা সুইসা জোর দিয়ে বলেন আমরা সমান অংশীদারত্ব গড়ে তুলছি। সেখানেই তিনি জানান, এই চুক্তির খসড়াটি মূলত তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।ডুব্রাভকা সুইসা বলেছেন, এই চুক্তির খসড়াটি মূলত তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

‘‘প্রথম স্তম্ভটি মানুষকে কেন্দ্র করে। মানুষই পরিবর্তনের চালিকাশক্তি। আমরা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও যোগাযোগের জন্য একটি যৌথ ক্ষেত্র তৈরি করে মানুষকে ক্ষমতায়িত করতে চাই।’’তিনি আরো বলেন, এই স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, ‘‘শ্রমবাজারে দক্ষতা ও যোগ্যতার ঘাটতি দূর করা … এবং স্থানীয় সম্প্রদায়ে নাগরিক সমাজকে শক্তিশালী করা।”চুক্তির দ্বিতীয় স্তম্ভটি টেকসই ও সমন্বিত অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বলেও জানান তিনি। বলেন, যেখানে “বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আধুনিকায়ন’’ করার পরিকল্পনা রয়েছে।আর শেষ স্তম্ভটি হলো ‘‘নিরাপত্তা, বিচার ও আইন প্রয়োগে সহযোগিতা এবং অভিবাসন ব্যবস্থাপনা’’ সম্পর্কিত। এর আওতায় বিভিন্ন প্রকল্প সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সহায়তা করবে, যার মধ্যে রয়েছে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ।

সুইসা বলেন, ‘‘আমাদের লক্ষ্য হলো এমন পরিস্থিতি নিশ্চিত করা, যাতে মানুষ ভালো জীবনের সন্ধানে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য না হয়। তাই এই চুক্তি অনিয়মিত পথে দেশত্যাগ প্রতিরোধের প্রচেষ্টাকে সমর্থন করবে, চোরাকারবারিদের বিরুদ্ধে লড়বে এবং ইউরোপের শ্রমবাজারের চাহিদা পূরণে আইনি পথ তৈরি করবে।’’

অভিবাসনের মূল কারণগুলোর বিরুদ্ধে লড়াই ভূমধ্যসাগরীয় অংশীদারদের সঙ্গে প্রস্তাবিত এই সমন্বিত দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান পদ্ধতির তুলনায় কিছুটা ভিন্ন।অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সাম্প্রতিক বছরগুলোতে তিউনিশিয়া, মিশর, মৌরিতানিয়া ও জর্ডানের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে, সেগুলোর সম্মিলিত ব্যয় নয় বিলিয়ন ইউরো। কিন্তু এসব চুক্তিতে অভিবাসনের মূল কারণগুলো মোকাবিলার বিষয়ে অতোটা জোর দেয়া হয়নি।নতুন পরিকল্পনার আওতায় ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগের লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, পাশাপাশি টেকসই শিল্প এবং ভবিষ্যতের জন্য নিরাপদ সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

নির্দিষ্ট প্রকল্প ধরে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে, একটি ভূমধ্যসাগরীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সাইপ্রাসে ইউরোপজুড়ে অগ্নিনির্বাপন কর্মসূচি শুরুর কথা বলা হয়েছে। যদিও এই দু’টি প্রকল্পের সঙ্গে অভিবাসন সরাসরি সংযুক্ত নয়৷ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কায়া কালাস উদ্বোধনী বক্তব্যে বলেছেন, নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন উপায়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা।তিনি বলেন, ‘‘ভূমধ্যসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক গুরুত্ব নিয়ে অতিরঞ্জনের কিছু নেই। এই কমিশনের প্রথম দিন থেকেই অঞ্চলটি আমাদের পররাষ্ট্রনীতির শীর্ষে রয়েছে। আসাদ সরকারের পতন থেকে গাজা যুদ্ধ পর্যন্ত—এই অঞ্চল এখনো সংকটের মুখেই রয়েছে।”

নভেম্বরে আসতে পারে সিদ্ধান্ত:

এই পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোর সমর্থন প্রয়োজন৷ আগামী মাসেই তা অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে।এই চুক্তিটি সবার সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর জোরালো সমর্থন পাবে বলেও আশা করা হচ্ছে৷ কারণ, অনিয়মিত অভিবাসনের কারণে সবচেয়ে বেশি প্রাভাবিত হচ্ছে এই মহাদেশের দক্ষিণের দেশগুলো।উদাহরণ হিসেবে বলা যায় ইতালির কথা। কারণ, দেশটির সরকার উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে নিজস্ব অংশীদারত্ব গড়ে তুলেছে, যাতে সেখানকার মানুষের জন্য সুযোগ তৈরি করে অভিবাসনমুখী মানুষের সংখ্যা কমানো যায়। এই পরিকল্পনাটি ‘মাত্তেই পরিকল্পনা’ নামে পরিচিতি৷

Economist/22October/ZI/EU


আরো বিভন্ন ধরণের নিউজ