• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে জনপ্রিয় একটি রেস্টুরেন্টকে বিশাল অঙ্কের জরিমানা

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে জনপ্রিয় একটি রেস্টুরে ন্টকে বিশাল অঙ্কের জরিমানা।পূর্ব লন্ডনের জনপ্রিয় রেস্টুরেন্ট উড ওভেন বিবিকিউ অ্যান্ড পিজ্জারিয়া–কে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে ১২০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।রোববার (২৬ অক্টোবর) যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমথেকে এতথ্য জানা গেছে। বৃটিশ রয়্যাল সোসাইটির রিপোর্ট অনুযায়ী, এই জরিমানা করেছে যুক্তরাজ্যের হোম অফিস।

বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতেহোম অফিস এই জরিমানা প্রতি মাসে ৩,৩৩৩ পাউন্ড করে কিস্তিতে পরিশোধ করার সুযোগ দেওয়া হয়েছে।তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখনও রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিলের ঝুঁকি রয়ে গেছে।

রয়্যাল সোসাইটির রিপোর্ট অনুযায়ী, এই রেস্টুরেন্টে তিনজন বুলগেরিয়ান নারী কর্মী কাজ করছিলেন যাদের যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি ছিল না। তদন্তে জানা যায়, তাদের প্রতি সপ্তাহে কয়েক ঘণ্টা করে নগদ অর্থে পারিশ্রমিক (ক্যাশ-ইন-হ্যান্ড) দেওয়া হতো। হোম অফিস জানিয়েছে, এই তিনজনের মধ্যে দুজনকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে, আর তৃতীয়জন এখনও পলাতক।

রেস্টুরেন্টটির মালিক আহমেদ নাম স্বীকার করেছেন যে এটি ছিল তার “প্রথম ও একমাত্র ভুল”। তিনি বলেন, “গত ২০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় আমি কখনও এমন ভুল করিনি। আমরা এখন আইন মেনে কাজ করছি, সব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে এবং প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হচ্ছে।”

শুনানিতে কাউন্সিল সদস্যরা প্রশ্ন তোলেন, ব্রেক্সিট–পরবর্তী সময়ে ইইউ নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজের ভিসা আবশ্যক তা মালিক জানতেন কি না। উত্তরে আহমেদ নাম বলেন, “আমি জানতাম না যে বুলগেরিয়ান নাগরিকদের জন্য কাজের অনুমতির প্রয়োজন।”

রেস্টুরেন্টের পক্ষে যুক্তি দেওয়া হয় যে, ঘটনাটি ছিল “ভুলবশত সংঘটিত” এবং ইচ্ছাকৃতভাবে আইন ভাঙার উদ্দেশ্যে নয়। তারা দাবি করেন, ব্রেক্সিট–এর পর ইইউ নাগরিকদের কর্মসংস্থান নিয়ে প্রচুর বিভ্রান্তি ছিল এবং সরকার থেকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়নি।

রেস্টুরেন্টের পক্ষে সমর্থনে ৪০০টিরও বেশি চিঠি জমা পড়ে রেডব্রিজ কাউন্সিলে। এসব চিঠিতে রেস্টুরেন্টটির সামাজিক ভূমিকা, জনপ্রিয়তা ও মালিকের “সততা ও দায়িত্ববোধ” তুলে ধরা হয়েছে। তবে কাউন্সিলর সাইরা জামিল এই সমর্থনপত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

হোম অফিসের প্রতিনিধি বলেন, তারা “সত্যিকারের কমিউনিটি ব্যবসা যেমন সফল রেস্টুরেন্টের কার্যক্রম অপ্রয়োজনে সীমাবদ্ধ করতে চায় না,” তবে এই ঘটনার মাধ্যমে পরিচালনার পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রেস্টুরেন্ট টির বিরুদ্ধে এর আগে কোনো লাইসেন্স লঙ্ঘনের রেকর্ড নেই।

Economist/27 October/ZI/uk


আরো বিভন্ন ধরণের নিউজ