• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাকিস্তান ও আফগানিস্তানের প্রথম বৈঠক ব্যর্থতার পর,আবারও আলোচনায় বসছে তুরস্কে

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

পাকিস্তান ও আফগানিস্তানের প্রথম বৈঠক ব্যর্থতার পর,আবারও আলোচনায় বসছে তুরস্কে।দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সংঘাত নিরসনে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার নতুন পর্ব ইস্তাম্বুলে শুরু হচ্ছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে আবারও আলোচনায় বসছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান।চার দিনের প্রথম দফার বৈঠক কোনও চূড়ান্ত সম ঝোতা ছাড়াই শেষ হলেও, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষ আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে।আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) রাতে আলোচনার ব্যর্থতার পর পাকিস্তানি প্রতিনিধি দল ইস্তাম্বুল ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। তবে মধ্যস্থতাকারী দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টায় তারা পুনরায় আলোচনায় যোগ দিতে রাজি হয়।

সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকে কোনও অগ্রগতি না হওয়ায় উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। তবে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারও সীমান্ত ইস্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের আকাশসীমা ও ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলার পর আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডুরান্ড লাইনের ওপারে প্রতিশোধমূলক হামলা চালায়।

বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনা উভয় দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা সংলাপের মাধ্যমে সীমান্ত সমস্যা ও নিরাপত্তা ইস্যু সমাধানের ওপর জোর দিচ্ছেন।ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হলেও, কূটনৈতিক সূত্রগুলো বলছে— এখনও পর্যন্ত সমঝোতার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
Economist/30 October/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ