• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রীসের ক্রিট (Crete) দ্বীপে গুলিবর্ষণে দুজন নিহত, বেশ কয়েকজন আহত

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

গ্রীসের ক্রিট (Crete) দ্বীপে গুলিবর্ষণে দুজন নিহত, বেশ কয়েকজন আহত /এই হত্যাকাণ্ড পারিবারিক প্রতিহিংসা জনিত বলে প্রাথমিক তদন্তে বলছে স্থানীয় পুলিশ। শনিবার (১ নভেম্বর) গ্রিসের পর্যটন সমৃদ্ধ ক্রিট দ্বীপের একটি গ্রামে গুলিবর্ষণের ঘটনায় একজন পুরুষ ও একজন মহিলা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, যা পুলিশ কর্মকর্তারা পারিবারিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন।গুলিবর্ষণের খবর পেয়েই পুলিশ ও অন্যান্য কমান্ডো বাহিনী নাশকতার আশঙ্কায় ব্যাপক প্রস্ততি নিয়ে পুরো গ্রামটি ঘিরে ফেলে।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রশাসন সূত্রে জানায়,সন্দেহভাজন বন্দুকধারীরা সকালে ভোরিজিয়া গ্রামে গুলি চালিয়ে দুইজনকে হত্যা সহ একাধিক ব্যক্তিকে আহত করে।এদিকে এথেন্স নিউজ এজেন্সি জানায়,এই গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। চারজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যাদের মধ্যে দুইজন পুরুষ। বর্তমানে পুলিশ গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে।

স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, বন্দুক সহিংসতার সময় ৩৯ বছর বয়সী একজন পুরুষ এবং ৫৬ বছর বয়সী একজন মহিলা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে একটি নির্মাণস্থলে যেখানে বোমা রাখা হয়েছিল সেখানে বিস্ফোরণের পর এই হামলা চালানো হয়। উল্লেখ্য যে,প্রতিশোধ, সম্মানহানি এবং অপমানের কারণে পরিবারের মধ্যে সহিংস প্রতিহিংসার ইতিহাস রয়েছে ক্রিটে।

ঘটনার পর গ্রিসের পুলিশ বাহিনীর প্রধান এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইকারী ইউনিটের প্রধান সহ গ্রিসের শীর্ষ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও গ্রামটিতে টহল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজধানী এথেন্স থেকে একটি পুলিশ বাহিনীর একটি বিশেষ স্কোয়াড আসার কথা রয়েছে।
Economist/1 November/ZI/gr

 


আরো বিভন্ন ধরণের নিউজ