• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের সাথে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের সাথে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়। প্রবাসী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সাধারণ প্রবাসীদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।এ সময় তিনি বলেন, মালয়েশিয়ায় প্রায় ১৫ লক্ষ প্রবাসী বাংলাদেশীর বসবাস। অনেক সময় সাধারণ প্রবাসীদের সঠিক তথ্যের ঘাটতি থাকে। তারা মধ্যস্বত্বভোগীদের কথাই বেশি শোনেন, ফলে তারা বিভ্রান্ত হন।সাংবাদিকরা সহজেই প্রবাসীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। এতে দূতাবাস ও প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়। সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধানের পথও তুলে ধরার চেষ্টা করা উচিত।”

গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের হলরুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্তব্য করার পর্যাপ্ত সময় হয়নি। কারণ মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে পুরোদমে কর্মী পাঠানোর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।ফলে শ্রমবাজার সংক্রান্ত ভুল তথ্য দেশের গণমাধ্যমে প্রকাশিত হলে আমাদের মালয়েশিয়ান সরকারের কাছে জবাবদিহি করতে হয়। এ জন্য শ্রমবাজার সংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই করে সঠিকভাবে প্রচার করা প্রয়োজন।”

অনিয়মিত প্রবাসীদের বৈধতার জানতে চাইলে তিনি বলেন, “ইতোমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময় মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। বৈধতা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মালয়েশিয়ার সরকারের অধীনে।”সভায় ডেপুটি হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকাসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ সীমিত রাখে মালয়েশিয়া। তবে চলতি অক্টোবর নাগাদ মালয়েশিয়া ঘোষণা করেছে যে তারা ‘যোগ্য’ বাংলাদেশি নিয়োগ এজেন্সিগুলোকে পুরোদমে পুনরায় সুযোগ দেবে।
Economist/1November/ZI/Malaysia


আরো বিভন্ন ধরণের নিউজ