• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ট্রাম্পর সমালোচনায় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ট্রাম্পর সমালোচনায় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বললেন, ট্রাম্প জানেন না, কাল তিনি কী করবেন।শনিবার (১ নভেম্বর) ভারতের মধ্য প্রদেশের রেওয়ায় টিআরএস কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় তিনি ভবিষ্যতের অনিশ্চয়তা ও সেনাবাহিনীর নিরা পত্তা চ্যালেঞ্জ নিয়ে এমন মন্তব্য করেছেন।

আধুনিক সময়ের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, এখন এমন এক সময় চলছে, যখন নিরাপত্তা থেকে শুরু করে সাইবার যুদ্ধ। এমনকি সব দিক থেকেই চ্যালেঞ্জ দ্রুত বদলে যাচ্ছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে আসে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে। জেনারেল দ্বিবেদী বলেন, ‌‌‘‘ট্রাম্প আজ কী করছেন? আমার মনে হয়, ট্রাম্প নিজেও জানেন না কাল তিনি কী করবেন। চ্যালেঞ্জগুলো এত দ্রুত আসছে যে পুরোনো সমস্যা বুঝে ওঠার আগেই নতুন একটা এসে হাজির হয়।’’

ভারতীয় সামরিক বাহিনী যে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার সঙ্গে এমন পরিস্থিতির সাদৃশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির এই সেনাপ্রধান। তিনি বলেন, আমাদের সেনাবাহিনীও একই বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাইবার যুদ্ধ; সব দিক থেকেই একের পর এক নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।

উল্লেখ্য যে,গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর চালানো অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেছেন দ্বিবেদী। তিনি বলেন, সেই সময় কোনও ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতি ছাড়াই নিখুঁত অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু তখনও অনেক গুজব ছড়িয়েছে। কেউ বলেছিল, করাচিতে হামলা হয়েছে। এমন খবর আমরাও শুনে অবাক হয়েছি, কোথা থেকে আসে এসব, কে ছড়ায়? এই বাস্তবতার মধ্যেই আমাদের স্থল, আকাশ ও সমুদ্র; সব ক্ষেত্রেই প্রস্তুত থাকতে হয়।

ভারতের ইংরেজী দৈনিক হিন্দুস্তান টাইমস জানায়, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন, এই অভিযান সফল হয়েছিল। কারণ আমরা নীতি ও প্রযুক্তির সমন্বয়ে কাজ করেছি। আমরা নিশ্চিত করেছি, পাকিস্তানে কোনও সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন। আমাদের লক্ষ্য ছিল কেবল সন্ত্রাসী ও তাদের নেতারা।

প্রসঙ্গত,গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের প্রাণহানির পর ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের এই হামলায় শতাধিক জঙ্গি নিহত হয় বলে দাবি করে নয়াদিল্লি।

এরপর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের সূচনা হয়। হামলার জবাবে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। তিন দিনের সংঘর্ষের পর গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়; যার কৃতিত্ব একাধিকবার নিজের বলে দাবি করেছেন ট্রাম্প। তবে নয়াদিল্লি বারবার সেই দাবি নাকচ করে দিয়ে বলেছে, দুই দেশের দ্বিপাক্ষিক আলোচ নার ফলেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যদিও ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে জেনারেল দ্বিবেদীর মন্তব্যে ট্রাম্পের নাম উঠে এলো।

Economist/3 November /ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ