তারেক রহমানের নির্দেশে প্রবাসে বিএনপির সদস্য সংগ্রহে আমিরাত নেতাকর্মীরা দারুণ উদ্দীপ্ত।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিদেশে দলের প্রাথমিক সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়ায় সংযুক্ত আরব আমিরাত আমিরাত বিএনপির নেতা-কর্মীরা অভূতপূর্ব প্রেরণা লাভ করেছেন। তার বক্তব্যে নেতা কমিরা মনে করছেন, চেয়ারম্যানের এই সময়োপযোগী পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের মনে নতুন উৎসাহ সৃষ্টি করেছে।

এটি আগামী নির্বাচনে দলের প্রবাসী কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে একটি যুগান্তকারী সূচনা করবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ভার্চুয়াল ভাষণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রথমবার প্রবাসীদের জন্য অনলাইন পদ্ধতিতে সদস্যপদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য দলকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম এনামের সভাপতিত্বে ও প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাহেদ আহমেদ রাসেল, প্রকৌশলী করিমুল হক, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, শামসুন্নাহার স্বপ্না সহ আমিরাতের বিভিন্ন প্রদ্বেশ থেকে আসা বিপুল সংখ্যাক নেতা কমিরা উপস্থিত ছিলেন।
Economist/6 November/ZI/UAE