• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মেহেরাবুল ইসলাম সৌদিপ ঢাকা
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা সমন্বিত অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার যে সমন্বিত বা গুচ্ছ ভর্তি পরীক্ষার কথা ভাবছে, সে পদ্ধতিই অনুসরণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ইউজিসি ও সরকারগৃহিত এ পদ্ধতিতে স্নাতক পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “আমরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেব।” সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপাচার্যদের কমিটির এই সদস্যের মতে, সব বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে।

“ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরে পরীক্ষার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা ইতিবাচক। যেহেতু এ বছর বিশেষ একটা পরিস্থিতি, সেজন্য যানজট ও পরিবহনের চিন্তা করে ঢাবির পরীক্ষা বাংলাদেশের সব জায়গায় হবে। অতএব পরীক্ষাটা সম্মিলিতভাবে সবাই একদিনে নিয়ে নিলেই তো হয়ে যায়।”

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আরও বলেন, “আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় বিভাগীয় সদরেই আছে। ঢাবির সিদ্ধান্ত যদি সবাই মেনে নিই, সব শহরে একদিনে পরীক্ষা হবে; এ পরীক্ষার ফলাফলই সবাই গ্রহণ করবে, তাহলেই তো ঘটনাটা শেষ হয়ে যায়।”

বিডিনিউজ ইউরোপ /৪ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ