জনতার দাবিতে হাবুডুবু: চাপে পড়ে পালিয়েছে ৩ উপদেষ্টা।ভোলায় সফরে আসা অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে আটকে রেখে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে তাদের অবরুদ্ধ করা হয়। অবরুদ্ধ উপদেষ্টারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে তাদের প্রায় ২০ মিনিট আটকে রাখা হয়। এ সময় আন্দোলন কারীরা নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছিলেন এবং কার্যালয়ের প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে তারা নিরাপদে গাড়িতে চড়ে পালিয়ে যান।

এর আগে বিকেল ৪টার দিকে ভোলা জেলা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেন তিন উপদেষ্টা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দীন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঘোষণা করেছিলেন, আগামী ডিসেম্বর মাসের শুরুতে ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হবে। কিন্তু আজ মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নকশার কাজ এখনও শুরু হয়নি এবং এটি নীতিগত সিদ্ধান্তে আটকে আছে। এই অসঙ্গতির প্রতিবাদে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন।
সভা শেষ না হতেই উপদেষ্টা তড়িঘড়ি করে সভাস্থল ত্যাগ করেন; গণমাধ্যমকর্মীদের তোপের মুখে প্রশ্ন এড়িয়ে যান।আমরা ভোলাবাসী কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, “সম্প্রতি পাঁচ দফা দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুললে স্ব-স্ব কতৃপক্ষ আমাদের সঙ্গে বসেছিলেন এবং সরকারের প্রতি সহানুভূতিশীল থাকার পরামর্শ দিয়েছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আগে বলেছিলেন, ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয়। অথচ আজ তিনি জানান, ভোলা-বরিশাল সেতুর নকশা এখনও শুরু হয়নি। এই অসঙ্গতির প্রতিবাদেই আমরা তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছি।”
মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে জানিয়েছেন, বাসাবাড়ীতে কোনো গ্যাস দেওয়া হবে না; শুধু বেসরকারিভাবে শিল্প কল-কারখানায় গ্যাস ব্যবহারের কথা উল্লেখ করে দ্রুত অন্য দুই উপদেষ্টার সঙ্গে স্থান ত্যাগ করেন।
আন্দোলনকারীরা বজ্রকন্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত ভোলার বাইরে ভোলার গ্যাস ব্যবহার হতে দেবেন না।
Economist/14Nomvember/ZI/Politics