পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ২৯ বাংলাদেশি মৎস্যজীবী, আরও ১০ গ্রেফতার নদিয়া থেকে। আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ২৯ জন বাংলাদেশের মৎস্যজীবীকে আটক করেছে ভারতের কোস্টগার্ড পুলিশ। জব্দ করা হয়েছে তাদের মাছ ধরার ট্রলার।১৬ নভেম্বর গভীর রাতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে তাদের গ্রেফতার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রোববার( ১৭ নভেম্বর) সকালে তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিন দুপুরে তাদের প্রত্যেককে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।প্রাথমিক তদন্তে অনুযায়ী জানা যায়, মাঝ সমুদ্রে মাছ ধরতে এসে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। বাংলাদেশি মৎস্যজীবীরা। যদিও এর পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা সবটাই খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।অপরদিকে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালি থানার পুলিশ নারী, পুরুষ সহ ১০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
হাসখালির উমরপুর গ্রামে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের আত্মগোপন করে থাকার খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় হাসখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন। এছাড়াও, ওই বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার হাসখালী পুলিশ গ্রেফতারকৃতদের রানাঘাট মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Economist/16November/ZI/westbangla