• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্কের আকাশ থেকে যুক্তরাষ্ট্রে ফেরত ভারতের সামরিক হেলিকপ্টার বহনকারী বিমান

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

তুরস্কের আকাশ থেকে যুক্তরাষ্ট্রে ফেরত ভারতের সামরিক হেলিকপ্টার বহনকারী বিমান।ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ আটকে দিলো তুরস্ক।রোববার (১৬ নভেম্বর) ভারতের বিভিন্ন গণমাধ্যম এতথ্য জানিয়েছে। গণমাধ্যম জানায়,তুরস্কের আকাশসীমায় ভারতীয় সেনাবাহিনীর জন্য আসা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের একটি সরবরাহ আটকে দিয়েছে তুরস্ক।ভারতগামী ৩টি এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার বহনকারী এএন-১২৪ পরিবহন বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হয়েছে ফ্লাইটটি।এই খবর দিয়েছে ডেকান ক্রোনিকাল সহ একাধিক ভারতীয় গণমাধ্যম। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দেশটির নাগরিকদের।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে,ভারতীয় সেনাবাহিনীর জন্য নির্ধারিত শেষ তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ বিলম্বিত হয়েছে। এই হেলিকপ্টার বহনকারী বিমানটিকে তুরস্ক আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। খবর অনুযায়ী, এই মাসের শুরুতে তিনটি হেলিকপ্টার বহনকারী অ্যান্টনভ পরিবহন বিমানটি জ্বালানি ভরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ব্রিটেনে অবতরণ করে। তবে, তুরস্ক আকাশপথে প্রবেশের অনুমতি না দেওয়ায় এটি আর এগোতে পারেনি। প্রায় আট দিন অপেক্ষার পর, বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যায়।

উল্লেখ্য যে,গত জুলাই মাসে বোয়িং ভারতীয় সেনাবাহিনীকে প্রথম ব্যাচের তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করে।২০২০ সালে বোয়িং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কাছে ২২টি ই-মডেল অ্যাপাচির সরবরাহ সম্পন্ন করে এবং পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর কাছে ছয়টি এএইচ-৬৪ই সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচিগুলির সরবরাহ ২০২৪ সালে শুরু হওয়ার কথা ছিল।

আইএএফ ২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন সরকার এবং বোয়িংয়ের সাথে ২২টি অ্যাপাচি হেলিকপ্টারের জন্য বহু-বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। এছাড়াও, ২০১৭ সালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর জন্য ৪,১৬৮ কোটি রুপি ব্যয়ে অস্ত্র ব্যবস্থা সহ ছয়টি অ্যাপাচি হেলিকপ্টার সংগ্রহের অনুমোদন দেয়।

Economist/16November/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ