• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনা হবে -ট্রাম্পের সঙ্গে বৈঠকে ক্রাউন প্রিন্স

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনা হবে -ট্রাম্পের সঙ্গে বৈঠকে ক্রাউন প্রিন্স।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ওয়াশিংটন সফররত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে আলোচনায় বসেন তারা। বৈঠকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় ও দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রসঙ্গত,২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যা করে সৌদির খুনিরা। এতে ক্রাউন প্রিন্সের হাত ছিল বলে সন্দেহ করা হয়। দুনিয়া কাঁপানো ওই হত্যাকাণ্ডের পর প্রিন্স সালমানের সঙ্গে দূরত্ব তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে ওই ঘটনা ভুলে এখন আবারও প্রিন্স সালমানকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছে মার্কিনিরা।

ফলে ২০১৮ সালের পর এটিই যুক্তরাষ্ট্রে সৌদির ক্রাউন প্রিন্সের প্রথম সফর। সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করার কথা ইতিমধ্যেই জানিয়েছেন মার্কিন প্রেসি ডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের আগে একথা জানিয়েছেন তিনি।সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন। সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, “আমি বলছি, আমরা এটা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।”

এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছিলেন, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তার ভাষায়, “তারা অনেক বিমান কিনতে চায়। তারা আমাকে বিষয়টা দেখতে বলেছে। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়, বরং এর চেয়েও বেশি ধরনের যুদ্ধবিমান কিনতে আগ্রহী।”ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, তিনি সৌদির কাছে এই যুদ্ধবিমান বিক্রির দিকে ঝুঁকছেন।

Economist/18November/ZI/USA


আরো বিভন্ন ধরণের নিউজ