• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আমিরাতের দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আমিরাতের দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত।দুবাই এয়ার শোতে উড়ন্ত প্রদর্শনীর সময় ভারতের বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) দুবাই এয়ার শোতে দুর্ঘট নার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরেরআকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। ইন্ডিয়ার এয়ার ফোর্স (আই এএফ) নিশ্চিত করেছে, পাইলট গুরুতর আহত হয়ে নিহত হয়েছেন।

আইএএফের বিবৃতিতে বলা হয়েছে, “দুবাই এয়ার  চলাকালে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়। পাইলট গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভারতের বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঘটে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নির্মিত এক আসনের হালকা যুদ্ধবিমানটি হঠাৎ উচ্চতা হারিয়ে দ্রুত নিচে পড়তে থাকে। পাইলট ‘নেগেটিভ জি-ফোর্স’ বাঁক থেকে সঠিকভাবে বের হতে ব্যর্থ হন। কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণের মতো ধোঁয়ার মেঘ উঠতে দেখা যায়।

এটি বিশ্বের অন্যতম বড় এয়ার শোতে ঘটে এমন দুর্ঘটনা। এ বছরের শোতে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের বড় অর্ডারসহ গুরুত্বপূর্ণ ঘোষণা আসার কথা ছিল।

এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমীরে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম উড্ডয়নের পর ২৩ বছরে এটি তেজসের প্রথম মারাত্মক দুর্ঘটনা। সেই সময় পাইলট ইজেকশন সিট ব্যবহার করে বেঁচে যান।

তেজস ৪.৫ প্রজন্মের বহুমুখী হালকা যুদ্ধবিমান, যা আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা ও নিকট-অভিযান পরিচালনায় সক্ষম। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘মার্টিন-বেকার জিরো-জিরো ইজেকশন সিট’, যা শূন্য উচ্চতা ও শূন্য গতিতেও কার্যকর।

ভারতের যুদ্ধবিমান বহর আধুনিকায়ন ও বিদেশি নির্ভরতা কমানোর লক্ষ্যে তেজস প্রকল্প দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৬ সালে প্রথম তেজস স্কোয়াড্রন ‘ফ্লাইং ড্যাগারস’ ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়।

Economist /22November/RA/Lost


আরো বিভন্ন ধরণের নিউজ