• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ছয় শতাধিক

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ছয় শতাধিক।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। এটি ভূগর্ভস্থ ১০ কিলো মিটার অভ্যন্তরে সংগঠিত হয়। ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

ঢাকা:

দেশের একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন—রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) এবং তার ছেলে মেহরাব হোসেন (১২)। রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে পরিবার জানায়। আব্দুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রকোনার বাসিন্দা; তিনি সুরিটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এছাড়া মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হন। সকাল সাড়ে ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মুগদা থানার এসআই নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ:

রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায়। ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এক পথচারীও আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নরসিংদী:

চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে ইট পড়ে একটি বসতবাড়ির সানশেড ভেঙে পড়ে। এতে মো. ওমর (৮), তার বাবা দেলোয়ার হোসেন ও দুই বোন আহত হন। পরে গুরুতর অবস্থায় ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। চিকিৎসাধীন অবস্থায় তার বাবা দেলোয়ারও মৃত্যুবরণ করেন।

পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ায় মাটির ঘর ধসে চাপা পড়ে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নিহত হন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শিবপুর উপজেলায় গাছ থেকে পড়ে আহত হন ফোরকান মিয়া (৪৫)। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

অন্যদিকে ডাঙ্গা ইউনিয়নে ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নাসিরউদ্দিন (৬৫) মারা গেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

Economist/22November/RA/Earthquake


আরো বিভন্ন ধরণের নিউজ