• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রিয়া ও ইতালি

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালেমুখোমুখি অস্ট্রিয়া ও ইতালি।অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালেরটিকেট নিশ্চিত হয়েছে অস্ট্রিয়া। শুক্রবার (২১ নভেম্বর) কাতারের রাজধানী দোহায়অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জাপানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রিয়া। দিনের অপর ম্যাচের শেষ মুহুর্তের গোলে বুরকিনা ফাসোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইতালি।

খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি জাপান বা অস্ট্রিয়া। প্রথমার্ধে দুদল গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে অস্ট্রিয়ার ও ম্যাচের একমাত্র গোলটি করেন জোহানেস মোজার। ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসরের ষষ্ঠ গোলটি করেছেন অস্ট্রিয়ার তরুণ খেলোয়াড় মোজার। পুরো ম্যাচে ১৬ বার আক্রমণে গিয়েও ৯টি সট নিয়েও ব্যর্থ হয় অস্ট্রিয়ার জাল ভেদ করে গোলের দেখা পেতে।

দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে আজ্জুরিরাগোলেরদেখাপায়নি। বুরকিনা ফাসোও ব্যর্থ হয় ইতালির জালেগোলপাঠাতেপারেনি। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ইতালির জয়ের ত্রাতা হয়ে আসেন মাঠে বদলি হিসেবে নামা থমাস ক্যাম্পানিলিও।

বুরকিনা ফাসোর জালে ক্যাম্পানিলিও শেষ মূহূর্তে বল জড়ান। ম্যাচের বাকী সময়ে সমতায় ফেরতে পারে নি বুরকিনা ফাসো।

সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালি ও অস্ট্রিয়া। দুদল মাঠের লড়াইয়ে মাঠে নামবে আগামী ২৪ নভেম্বর।

Economist /22November/RA/Sports


আরো বিভন্ন ধরণের নিউজ