• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্রিটিশ পার্লামেন্টে ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

Online desk at The Economist Athens office
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ব্রিটিশ পার্লামেন্টে ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার।তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ” শিরোনামে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে চলেছে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে। আগামী ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সেমিনারটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ পার্লামেন্টে।

আয়োজক ভয়েস ফর বাংলাদেশ ইউক’র ফাউন্ডার আতাউল্যাহ ফারুক জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং পেশাজীবীদের একত্রিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডস সদস্য, মানবাধিকার-কর্মী, শিক্ষক, সাংবাদিক-সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেমিনারটিকে ঘিরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা মনে করছেন,

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এমন আলোচনা ভবিষ্যতে নীতিনির্ধারণ ও কূটনৈতিক সংযোগে ইতিবাচক ভূমিকা রাখবে।এ তথ্য নিশ্চিত করেন ফজলে রহমান পিনাক প্রেস উইং, ভয়েস ফর বাংলাদেশ ইউকে।

Economist/28November/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ